শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের হাসিনার মৃত্যু-সুস্থতা নিয়ে গুঞ্জনের কারণ কী? ট্রায়নের ঝড়ে মেলবোর্ন ডার্বি জিতল রেনেগেডস আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ড অনিয়ম-দুর্নীতি মধ্য দিয়ে অবসর কর্মচারি দ্শরীয়তপুর ডিসি অফিস রাঙামাটির রাজস্থলীতে সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার সাভারে ছাত্রদল নেতার যুবলীগ নেতাকে জন্মদিনের শুভেচ্ছা, রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ফুলবাড়ীতে প্রাণ প্রকৃতি ও আবাদি জমি ধ্বংস করে কয়লা খনি করতে দেওয়া হবে না॥—অধ্যাপক আনু মুহাম্মদ ফুলবাড়ীতে উদ্যোক্ততা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত॥ ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় ভারত

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১২০ Time View

 

ডেস্ক নিউজ :  পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি।

পরিবেশমন্ত্রী শুক্রবার (৭ জানুয়ারি) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর চেক এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরও বলেন, এ সরকার জনগণের ও গরীব দুঃখী মানুষের সরকার। এ সরকারের সময় সাধারণ মানুষ খুব ভালো ভাবে জীবন যাপন করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার অসহায়- দুস্থ মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছে।

 উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্ব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার রতন কুমার অধিকারী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপহার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরীর চেক এবং সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৭ জনকে গবাদি পশু দেওয়া হয়। এ সময় ১০৫ বান্ডিল টিন, নগদ অর্থ বান্ডিল প্রতি ৩ হাজার টাকা করে মোট তিন লক্ষ ১৫ হাজার টাকা ও কম্বল ২ হাজার পিস বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit