রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের পথ দেখাচ্ছেন বেয়ারস্টো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : অবশেষে চলতি অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে এসে ইংল্যন্ডের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন জনি বেয়ারস্টো। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে ইংলিশদের লড়াইয়ের পথ দেখাচ্ছেন ইংলিশ এই ব্যাটার। সিডনিতে অস্ট্রেলিয়ার ৮ উইকেটে ৪১৬ রানের জবাবে ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। এখনও তারা পিছিয়ে ১৫৮ রানে। তবে উইকেটে এখনও আশার আলো হয়ে টিকে রয়েছেন সেঞ্চুরিয়ান বেয়ারস্টো।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংস শুরু হয় বাজে ভাবে। ৫৩ বলের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। এরপর বেয়ারস্টো ও স্টোকসের ব্যাটে ঘুরে দাঁড়ায় রুটবাহিনী। মূলত বেয়ারস্টোর বুক চিতিয়ে লড়াইয়ের কারণেই আশা দেখছে আগের দিন বিনা উইকেটে ১৩ রান নিয়ে শেষ করা ইংল্যান্ড। কারণ আজ ৩৬ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন বেয়ারস্টো ও বেন স্টোকস। তাদের জুটিতে আসে ১২৮ রান।  

চোট সঙ্গী করেই ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলেন স্টোকস। মার্ক উড এসে ৪১ বলে ৩৯ রানের ইনিংস খেলে বিদায় নেন। তবে এর আগে বেয়ারস্টোর সঙ্গে তার জুটিতে আসে ৭২ রান। দিন শেষে ১০৩ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। বল হাতে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন। অবশ্য অজি ফিল্ডাররা ৩টি ক্যাচ মিস করেন এবং বোল্যান্ড চোটাক্রান্ত হয়ে শেষ বিকেলে মাঠ ছাড়েন।

এর আগে উসমান খাজার সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪১৬ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। আগের তিন টেস্ট জেতায় এখন ইংলিশদের হোয়াইটওয়াশ করার সুযোগ অস্ট্রেলিয়ার সামনে। এ মিশনে সফল হতে হলে চলমান টেস্টেও চ্যালেঞ্জিং খেলতে হবে অজিদের।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit