রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

চোট কাটিয়ে কেপটাউন টেস্টে ফিরছেন কোহলি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি ছাড়াই জোহানেসবার্গে খেলতে নেমে পরাজয়ের মুখ দেখলো ভারত। তবে এবার মিলছে সুখবর, চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক। কেপটাউন টেস্টে কোহলি মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। জোহানেসবার্গ টেস্টে সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ঠিক আগ মুহূর্তে বিরাট কোহলির চোটের খবর পাওয়া যায়। যে কারণে তার বদলে সহ-অধিনায়ক লোকেশ রাহুল দলকে নেতৃত্ব দেয়। আর বদলি ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পেয়েছিলেন হানুমা বিহারি। তবে কেপটাউন টেস্টে কোহলি ফিরলে দল থেকে বাদ পড়বেন হানুমা।

কোহলির ফেরার ব্যাপারে ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় সে (কোহলি) পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। শেষ কয়েক দিন ধরে ট্রেনিং করছে। দৌড়ানো শুরু করেছে। নেটে থ্রো ডাউনের সাহায্যে ব্যাট করেছে শেষ দুই দিন। এখন তাকে নিয়ে আমি নামবো। কেপটাউন টেস্টের আগে সে আরও দুইটি নেট সেশন পাবে। তাছাড়া পরবর্তী টেস্ট মাঠে গড়ানোর বাকি আরও চার দিন। আমি আশা করছি, ও (কোহলি) খেলবে। এ ব্যাপারে অবশ্য ফিজ়িওর সঙ্গে এখনও আলোচনা করিনি। কিন্তু ওর সঙ্গে কথা বলে মনে হল, খুব একটা সমস্যা নেই। ’আগামী ১১ জানুয়ারী কেপটাউনে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামবে ভারত। সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit