রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সেঞ্চুরি দিয়ে ‘প্রত্যাবর্তন’ স্মরণীয় করলেন উসমান খোয়াজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৭৭ Time View

 

স্পোর্টস ডেস্ক : দুই বছর পর ফের অস্ট্রেলিয়ার জার্সি চাপিয়ে টেস্ট খেলতে নামার সুযোগ পেয়েছিলেন উসমান খোয়াজা। আর সেই সুযোগ বিফলে যেতে দিলেন না। অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ করে দিলেন তিনি। ট্রাভিস হেডের করোনা হওয়াটা যেন খোয়াজার কাছে ছদ্মবেশে আশীর্বাদ। কামব্যাকটা এমন উজ্জ্বল করে রাখলেন খোয়াজা যে আগামী দিনে তাকে বাদ দেওয়ার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ভাবতে বাধ্য হবে। স্বাভাবিকভাবেই হেড সুস্থ হয়ে দলে ফিরলেও খোয়াজার যা পারফরম্যান্স, সেই হিসাবে তাকে বাদ দিয়ে দল সাজানো কঠিন হবে টিম ম্যানেজমেন্টের। ৫ নম্বরে ব্যাট করতে নেমে ২৬০ বলে ১৩৭ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন খোয়াজা। ইংলিশ বোলারদের মাঠে খোয়াজার কার্যত শাসন করে গেলেন। আর তার এমন পারফরম্যান্সে খুশির ফোয়ারায় মাততে দেখা গেল তার স্ত্রী ও মেয়েকেও। 

২০১১ সালে সিডনিতে টেস্ট অভিষেক হয়েছিল খোয়াজার। এরপর দল থেকে মাঝে মধ্যেই তাকে বাদ পড়তে হয়েছে। ঘটনাচক্রে এই সিডনিতেই তিনি ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৭১ রানের ইনিংস খেলেছিলেন। এই তথ্যের উল্লেখ করে আইসিসির তরফ থেকেও টুইট করা হয়েছে। সেই টুইটের ক্যাপশনে লেখা- “জানুয়ারি ৬, ২০১৮ বনাম ইংল্যান্ড: ১৭১ রান, জানুয়ারি ৬, ২০২২ বনাম ইংল্যান্ড: ১৩৭ রান। উসমান খোয়াজা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট করতে ভালোবাসেন।”

সেঞ্চুরি করার স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি খোয়াজা। মাঠের মধ্যেই আনন্দে তাকে দৌঁড়াতে দেখা যায়। তার স্ত্রীও খোয়াজার এই ইনিংস দেখে ভীষণ খুশি হয়েছেন। এক সাক্ষাৎকারে খোয়াজার স্ত্রী রাচেল বলেন, এটা বেশ অবিশ্বাস্য। আমি এটা প্রত্যাশা করিনি। আমার প্রত্যাশাকে ও ছাপিয়ে গিয়েছে। আমি ভাবিনি ও এমন একটা ইনিংস খেলবে। যেভাবে ও সেঞ্চুরি করল সেটা অসাধারণ। ও ম্যাচ খেলতে নামার আগে নিশ্চই একটু নার্ভাস ছিল, কিন্তু আমি যা আশা করেছিলাম, ও তার থেকে অনেক বেশি করে দেখিয়েছে। তবে আমি মনে করি, ও নেটসেশনে আগের দিন অনেকটা ভালো অনুভব করছিল।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit