রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ফুলপুরে রাতে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

ডেস্ক নিউজ : ময়মনসিংহের ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের নিকট থেকে কম্বল নিতে ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে রাতে মহিলাদের ভিড় জমে ওঠে। বৃহস্পতিবার রাত ৮টায় অসহায় মহিলাদের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। এসময় ২১৪ জন মহিলা সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন দিন ধরে ফুলপুরে প্রচণ্ড শীত বিরাজ করছে। সকালে ও সন্ধ্যায় এত কুয়াশা পড়ে যে, পথঘাট দেখা যায় না। সরেজমিনে পৌরসভার যুগীর গুহা, খরিয়া নদীর পাড়ে, কলোনী পট্টী, মুচিপাড়া ও কামারপাড়াসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, পাটশলা ও বাঁশ বেতের বেড়াওয়ালা বা পলিথিন প্যাঁচানো ঝুঁপড়িতে বসবাসকারী দরিদ্র মানুষরা মানবেতর জীবনযাপন করছে। প্রচণ্ড শীতে বয়স্ক ও রোগাদের হাঁড় কাঁপুনি দিচ্ছে। এ দু:সময়ে ইউএনওর কম্বল বিতরণের কথা শুনে রাতেই এসে ভিড় জমান হত দরিদ্র মহিলারা। 

কুলসুম নামে এক মহিলা বলেন, অহন কুনু মতে রাইতটা কাডানি যাইবো। গত কয়দিন শীতে ঘুমাইতে পারি নাই। শইলডা ঠির ঠির কইরা কাঁপছে। বৃদ্ধা সখিনা খাতুন বলেন, নাতিডারে লইয়া খুব কষ্টে আছি। কম্বলডা ফাইয়া খুশি অইলাম। অহন ছেরিডারে ফ্যাছাইয়া লইয়া হুঅন যাইবো। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, পিআইও অফিসের অফিসসহকারী শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit