সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

লাইফ ষ্টাইল ডেস্ক : পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে পারেন। উপার্জন বৃদ্ধির নতুন কোনো পথ খুঁজে পাবেন। প্রত্যাশার চেয়ে আরো ভালো কিছু পেতে পারেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। প্রিয়জনের কাছে থাকুন।

বৃষ:

কাজে উন্নতির যোগ প্রবল। ব্যবসায় নতুন সম্ভাবনার সৃষ্টি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক থাকবে। আয় বাড়বে। সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে এগোতে হবে। ধৈর্য হারাবেন না।

মিথুন:

শিক্ষার্থীদের পড়াশোনায় শুভ পরিবর্তন। কাজে দায়িত্ব বাড়বে। কর্মস্থলে কর্তৃত্ব বৃদ্ধি পাবে। পরিবেশ পক্ষে থাকবে। যেকোনো বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। শরীরের যত্ন নিন।

কর্কট:
কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকবে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ:

জনসংযোগ ঘটবে। ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটবে। কর্মসূত্রে উন্নতির যোগ। প্রেমের বাধা মিটবে। আবেগের বশে কাজ করবেন না। সাহসী পদক্ষেপ নিন।

কন্যা:
সকাল থেকে একটু ভালো, একটু খারাপ চলতে পারে। কাজের প্রতি অনীহা আসতে পারে। প্রতিকূল পরিস্থিতি হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। প্রচেষ্টা অব্যাহত রাখুন। অবস্থার পরিবর্তন হবে।

তুলা:
অপ্রত্যাশিত প্রাপ্তি ঘটতে পারে। নতুন অভিজ্ঞতা কাজে লাগবে। অর্থের ঘর শুভ। ভবিষ্যতের জন্য রঙিন স্বপ্ন দেখতে পারেন। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। রোমান্স শুভ।

বৃশ্চিক:
পারিবারিক কাজে ব্যস্ততা থাকবে। কোনো ঘটনায় মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। সন্তানের কারণে ব্যয় বাড়বে। প্রিয়জনকে সময় দিন।

ধনু:
ভালো কোনো যোগাযোগে আশাবাদী হয়ে উঠবেন। বাধা-বিঘ্ন অনেকটা দূর হবে। পূর্বের তুলনায় মানসিক চাপ কমবে। ব্যাবসায়িক লেনদেন ও কেনাকাটা শুভ। ভ্রমণের পরিকল্পনায় অগ্রগতি।

মকর:

অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ আছে। নতুন কিছু করার সুযোগ আসবে। কোনো বন্ধু বা আত্মীয়কে সাহায্য করতে হতে পারে। শরীরের যত্ন নেবেন।

কুম্ভ:
কাজে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কোনো ব্যতিক্রমী বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো উদ্যোগ নিলে বৈষয়িকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন। সুযোগের সদ্ব্যবহার করুন।

মীন:
আজ কিছুটা মানসিক চাপ থাকতে পারে। প্রত্যাশিত অর্থপ্রাপ্তিতে বাধা। ব্যয় বাড়বে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। পুরনো সমস্যা কিছুটা মিটবে। সাহসী পদক্ষেপে এগিয়ে যান। মন ভালো রাখুন।

 

 

কিউএনবি/আয়শা/৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit