রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

সাকিবকে বর্ষসেরা বানাতে যেভাবে ভোট দেবেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১২৪ Time View

 

স্পোর্টস ডেস্ক : বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনীত ৪ জনের নাম আগেই প্রকাশ করেছে আইসিসি। বছরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা এরা হলেন- বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ব্যাটার জান্নেমান মালান ও আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় তারা নির্বাচিত হয়েছেন। আর আগামী ২০২২ সালের ২৪ জানুয়ারি ভোটাভুটির পর এক অনুষ্ঠানের মধ্যদিয়ে একজন সেরার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে বর্ষসেরা ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকাররা। আগামী ২৪ জানুয়ারি ঘোষণা করা হবে বিজয়ীর নাম। সমর্থকরা তাদের পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন। ভোট দিতে হলে নাম ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরই ভোট দেওয়া যাবে।

ভোট দিতে এখানে ক্লিক করুন…

চারজনের তালিকায় আইসিসি সবার ওপরে রেখেছে সাকিবকে। শেষ হতে যাওয়া বছরে তিনি ৯টি ম্যাচ খেলেছেন। যেখানে ২টি হাফসেঞ্চুরিতে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন। এছাড়া ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট।

পাকিস্তান অধিনায়ক দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি ৬ ম্যাচে ৬৭.৫০ গড়ে ৪০৫ রান করেছেন। ছিল দুটি সেঞ্চুরিও। তৃতীয়তে থাকা মালান প্রোটিয়াদের হয়ে ৮ ম্যাচে ৮৪.৮৩ গড়ে ৫০৯ রান করেছেন। তিনি দুটি সেঞ্চুরির পাশাপাশি দুটি ফিফটিও করেছেন।

এদিকে আইরিশ ওপেনার স্টার্লিং ১৪ ম্যাচ খেলে ৭৯.৬৬ গড়ে ৭০৫ রান করেছেন। তিনি তিনটি সেঞ্চুরিসহ দুটি ফিফটি করেছেন।

এবছর বর্ষসেরা দল, পুরুষ ও নারী বিভাগের মোট ১৩টি ব্যক্তিগত পুরস্কার তুলে দেবে আইসিসি। যেখানে বর্ষসেরা ক্রিকেটার, টেস্ট ক্রিকেটার, ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ থাকছে নারী বর্ষসেরার পুরস্কার।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit