শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ফাইনালের সেরা পেলেন ৩০ হাজার, টুর্নামেন্টসেরা ১ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

স্পোর্টস ডেস্ক : মধ্যাঞ্চলের শিরোপা জয়ের মাধ্যমে আজ বৃহস্পতিবার শেষ হলো বাংলাদেশে ক্রিকেট লিগের (বিসিএল) লংগার ভার্সন টুর্নামেন্ট। ফাইনালে জোড়া সেঞ্চুরি করেছেন শুভাগত হোম চৌধুরী। মধ্যাঞ্চলকে আজ তিনিই জিতিয়েছেন। কিন্তু টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করে যৌথভাবে সেরার পুরস্কার জিতে নিয়েছেন মোহাম্মদ মিঠুন এবং জাকির হাসান। ক্রিকেটারদের পুরস্কারমূল্য দেশের ঘরোয়া ক্রিকেটের দুর্দিনের কথাই তুলে ধরে।

 প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান এসেছে ওয়ালটন মধ‍্যাঞ্চল দলের মিঠুনের ব‍্যাট থেকে। ৪ ম‍্যাচে সাত ইনিংসে একটি করে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি এবং ফিফটিতে ৬৬.৮৫ গড়ে তিনি সংগ্রহ করেছেন ৪৬৮ রান। এছাড়া চারশ ছাড়ানো সংগ্রহ মধ্যাঞ্চলের অধিনায়ক শুভাগত হোমের। তিন সেঞ্চুরিতে ১০০ গড়ে তার সংগ্রহ ৪০০ রান। আজ অপরাজিত সেঞ্চুরি করে শুভাগত হোম হয়েছেন ফাইনাল সেরা ক্রিকেটার। পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ হাজার টাকা।

অন্যদিকে টুর্নামেন্টে ৫ ইনিংসে ৩ সেঞ্চুরিতে ৯৯ গড়ে দক্ষিণাঞ্চলের জাকির হাসান করেছেন ৩৯৬ রান। টুর্নামেন্ট সেরা হওয়ায় ১ লাখ টাকা করে পুরস্কার পাচ্ছেন মিঠুন- টুর্নামেন্ট জুড়ে ভালো ব‍্যাটিংয়ের জন‍্য বিশেষ পুরস্কার পেয়েছেন হৃদয়। ৬ ইনিংসে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৭৯.৪০ গড়ে তার সংগ্রহ ৩৯৭ রান। টুর্নামেন্টের সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস এসেছে হৃদয়ের ব্যাট থেকে। উল্লেখ্য, শিরোপাজয়ী মধ‍্যাঞ্চল পেয়েছে ২০ লাখ টাকা। ফাইনালে ৪ উইকেটে হেরে যাওয়া দক্ষিণাঞ্চলের প্রাপ্তি ১০ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit