বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবতাকে ঋণী করেছেন মুহাম্মদ (সা.)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৭ Time View

 

ডেস্ক নিউজ : ইসলাম যে কত বড় নিয়ামত আরব উপদ্বীপকে তা জানতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আপনারা আমাকে স্পষ্ট ভাষায় বলার অনুমতি দিন—সেই মহান নিয়ামতের সামনে আরব উপদ্বীপের কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়, যে যে নিয়ামত আরবদের এই উপদ্বীপকে বের করেছে অখ্যাতি ও আত্মহননের জগৎ থেকে বের করেছে সেই নিকৃষ্ট ও কুৎসিত জাহেলিয়াত থেকে যা ছিল অজ্ঞতা ও তুচ্ছতার গভীর সাগরে নিমজ্জিত। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব এই আরব উপদ্বীপকে শূন্য থেকে বের করে সব কিছুর মেলায় বসিয়েছে। এই উপদ্বীপে আজ কল্যাণকর যা কিছুই এসেছে, সবই মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের বদৌলতে এসেছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে ইসলামের কবি ড. মুহাম্মদ ইকবালের একটি কবিতা। ড. মুহাম্মদ ইকবাল হচ্ছেন ইসলামী বুদ্ধিমত্তা ও বীরত্বের ভাষ্যকার। তিনি বলেন, ‘নবীয়ে উম্মি মুহাম্মদ (সা.)-এর সুবাতাস প্রবাহিত হলো। তাঁর পবিত্র মুখ, যা ওহি ছাড়া কোনো কথাই বলে না; তা থেকে গড়িয়ে পড়ল জীবনের এক ফোঁটা পানি। অতঃপর জন্ম নিল রকমারি ফুলের বাগান, সৃষ্টি হলো ফুলে ফলে ভরা মরূদ্যান। ফলে গোটা আরব সাহারায় বয়ে গেল মন মাতানো সৌরভ।’

সুতরাং আমার ভাইয়েরা, আপনারা নিজেদের মূল্যায়ন করুন। দূর অতীতে ফিরে দেখুন, বরং বেশি দূরে যেতে হবে না। নিকট-অতীতে ফিরে তাকান ১৪টি শতাব্দীর ব্যাপার। বিশেষ বড় কোনো জটিল ব্যাপার নয়। নিকট-অতীতে ফিরে তাকালেই চলবে। আরব উপদ্বীপ কোথায় ছিল? কোথায় ছিল আরব জাতি? কোথায় ছিল এসব রাজ্য? কোথায় ছিল সৌদি আরব? আল্লাহ এ দেশকে যাবতীয় ফিতনা-ফ্যাসাদ থেকে রক্ষা করুক। পাকিস্তান ও ইরান কোথায় ছিল? কোথায় ছিলাম আমরা? আজ আমরা এই মহতী অনুষ্ঠানে একত্র হয়েছি, সিরাতুন্নবী (সা.)-এর অনুষ্ঠানে, প্রিয় নবী (সা.)-এর সুন্নতের আলোচনায় জমায়েত হয়েছি। না, আল্লাহর কসম! যদি হাজার বছরও অতিবাহিত হতো, যারা স্বপ্নদ্রষ্টা তারা যতই স্বপ্ন দেখুক, যতই কবিরা কবিতা লেখুক, সাহিত্যিকরা বই লেখুক এবং গণকরা যতই ভবিষ্যদ্বাণী করুক না কেন…এই আরব জাতি এবং এই আরব উপদ্বীপের ভাগ্যে বিজয় কেতন ওড়ানো সম্ভব হতো না, তাদের কথাও কেউ শুনত না, যদি মুহাম্মদ (সা.)-এর আবির্ভব না হতো।

ভাষান্তর : মুহাম্মদ সাদিক হুসাইন

 

 

কিউএনবি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit