সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

শতাধিক গাছ কাটার অভিযোগে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৫২ Time View

 

তরিকুল ইসলাম ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছায় ভাই বোনদের বিরুদ্ধে শতাধিক গাছকাটার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বড়ভাই ফিরোজ বিশ্বাস নামের এক ব্যক্তি। তিনি উপজেলার করিমালী গ্রামের মৃত-ভাজন আলী বিশ^াসের ছেলে। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ৪ মার্চ ২০২১ ইং জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জের ধরে তার ছোট ভাই মহসিন বিশ্বাস, মহসিন বিশ্বাসের ছেলে নয়ন বিশ্বাস, নিশান বিশ্বাস, বোন নাছিমা খাতুন, হালিমা খাতুন, প্রতিবেশি সন্ত্রাসী মোহর আলী, আব্দুল মজিদসহ ১০/১২জন পূর্বপরিকল্পিত ভাবে ফিরোজ বিশ্বাসের বশত বাড়িতে প্রবেশ করে।

এসময় বাড়িতে লাগানো আম, জাম, কাঠাল, পেয়ারা, সুপারী, লিছু, কলাসহ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলজ ও বনজ গাছ কেটে সাবাড় করে দেয়। ফিরোজ বিশ্বাস বাড়িতে না থাকায় বাধাদিলে প্রতিপক্ষরা তার স্ত্রী ফরিদা বেগম ও ছোট ছেলে রাজিব বিশ্বাসকে বেধড়ক মরপিটসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং ঘর থাকা নগদ ৭৫ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উক্ত সম্পতি দীর্ঘ ৩৫/৪০ বছরপূর্বে ফিরোজ বিশ্বাসের মা মরহুম লাইলা বেগম ও বড়ভাই ফারুক বিশ্বাস কর্তৃক ভাগ বাটোয়ারার মাধ্যেমে বোনদের উপস্থিতিতে ঘরবাড়ি করিয়ে ও গাছপালা লাগিয়ো পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। কিন্তু সহোদর মহসিন বিশ্বাসের কু-পরামর্শে বোনেরা ও স্থানীয় সন্ত্রাসীরা উক্ত জমিতে বিজ্ঞ আদালত কর্তৃক দেয়া ১৪৪ ধারা অমান্য করে আমার বাড়িতে ঢুকে বাড়িঘর ভাংচুরসহ গাছপালা কেটে সাবাড় করে দেয়।

উক্ত ঘটনায় ফিরোজ বিশ্বাস বিজ্ঞ আদালতে সিআর মামলা করে। যার নং-১০৫/২১। বিজ্ঞ আদালত মামলা পিবিআইকে তদন্ত করতে দেন। পিবিআইয়ের তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক গাজী মাহ্বুবুর রহমান সরেজমিনে তদন্তপূর্বক স্বাক্ষীদের বয়ান নিলেও বিজ্ঞ আদালতে অসত্য প্রতিবেদন দাখিল করেছেন জানিয়ে বিষয়টি পূর্ণরায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ফিরোজ বিশ্বাস। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিরোজ বিশ্বাসের প্রতিবেশি মনোয়ার হোসেন, ইনতাজ আলী, আলিমুর রহমান, আকাশ হোসেন, গোবিন্দ শাহ্, আশা বিশ্বাস, বিজয় দাস, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম, গুননগর গ্রামের রিপন হোসেন, ভক্ত দাস, বিজয় দাস, আরিফ হোসেন, ফজলুর রহমান, সন্যাসী দাস, নুর হোসেন, নাভারনের ইসাহাক সরদার, তোফাজ্জেল হোসেন, পাঁচপোতার রমজান আলী, পারব্যাডারোপানি গ্রামের দিনু মিয়া প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit