রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

মনিরামপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষন হাসপাতাল থেকে ধর্ষক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৭৫ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে রুহুল আমীন পাটোয়ারী (৬৫) নামে এক বৃদ্ধকে পুলিশ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে। ধর্ষনের ঘটনায় ছাত্রীর পিতা বাদি হয়ে রুহুল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। আটক রুহুল আমিন উপজেলার কদমবাড়িয়া গ্রামের মৃত আরশাদ আলী পাটোয়ারীর ছেলে।

জানাযায়, উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কদমবাড়িয়া গ্রামের এক কৃষকের মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সোমবার দুপুরে প্রতিবেশী দাদা রুহুল আমিনের বাড়ির উঠান দিয়ে পার্শ্ববর্তি হরিহরনদীতে গোসল করতে যাচ্ছিল। অভিযোগ রয়েছে এসময় রুহুল আমিন ওই ছাত্রীকে কৌশলে ডেকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষন করে। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে তার স্বজনদের কাছে ঘটনার বর্ননা করে। বিষয়টি জানাজানি হলে রুহুল আমিন বাড়ি ছেড়ে পালিয়ে যায়।  স্থাণীয় গ্রাম পুলিশ বিনয় কুমার জানান, বুধবার সকাল ১০ টার দিকে ওই ছাত্রীর স্বজনরা এলাকার সোহরাব মোড় থেকে রুহুল আমিনকে ধরে পাশে মাঠের মধ্যে নিয়ে বেদম মারপিট করে। এতে তার বাম হাতটি ভেঙ্গে যায়।

এক পর্যায়ে রুহুল আমিন অচেতন হয়ে পড়লে ফেলে রেখে তারা চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধারের পর দুপুরের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ধর্ষনের অভিযোগে ওই ছাত্রীর পিতা বাদি হয়ে রুহুল আমিনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ বিকেল তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করে। রুহুল আমিনকে আটকের সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই-আলম সিদ্দিকী জানান, ইতিমধ্যে ধর্ষিতাকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit