মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় দিনাজপুরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন,“দেশের উন্নয়ন বাস্তবায়ন ও মানবতার সেবায় নিরব ভাবে কাজ করে যাচ্ছে,চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র।মানুষের উন্নয়ন ও মনন বিকাশের কাজ করে যাওয়ার পাশিপাশি দুঃস্থ-অসহায় দরিদ্রদেরও সহায়তা করছে এই প্রতিষ্ঠানটি। একারণে চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্রকে কৃতজ্ঞতা জানাতে হয়।

দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ জেলা পরিষদের বন্ধন কমিউনিটি সেন্টারে চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় দিনাজপুরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে গত মঙ্গলবার সকালে প্রধান অতিথি’র বক্তব্যে মনোরঞ্জশীল গোপাল এমপি এসব কথা বলেন। দিনাজপুর জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিডিয়া ব্যক্তিত্ব ও লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধূরী ও লাভ বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান শহীদ ও সমাজ সেবক এস ইসলাম ডন।

দিনাজপুর জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকী তাঁর বক্তব্যে বলেন,সরকারের পাশাপাশি চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের মতো মহতি উদ্যোগ ধনী ও বনার্ঢ্য ব্যক্তিদেরও নিতে হবে। সাধারণ-অসহায়-দরিদ্র ও দুঃস্থদের পাশে আমাদের দাঁড়াতে হবে। চ্যানেল আই’য়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনার,সাপ্তাদিক দিনাজপুর এক্সপ্রেস সম্পাদক ও দৈনিক নওরোজের ব্যুরো চীপ আবু আহমেদ বাব্বা,আজাহার আলী,সংবাদকর্মী রুবেল,আশ্রয়ণ সমবায় সমিতি’র সাধারণ সম্পাক জুয়েল রানাসহ অন্যরা।

শীতার্ত মানুষের পাশেদাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রশংসা করেন অতিথিরা। হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলায় প্রতিবছর জেঁকে বসা শীতে এই শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ। কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন,তারা। চ্যানেল আই’য়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহায়তায় দিনাজপুরে অসহায়-দরিদ্র-দুঃস্থ-শীতার্তদের মাঝে চলতি শীত মৌসুমে প্রায় পক্ষকালব্যাপী কম্বল বিতরণ চলছে। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit