শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

বোচাগঞ্জ উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন॥

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৭৮ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপূরের বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ তাদের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে। গত মঙ্গলবার সকাল ৭টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় সেতাবগঞ্জ বড়মাঠ হতে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী সেতাবগঞ্জ পৌরশহর প্রদক্ষিন শেষে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুলের সভাপতি ত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল ইসলাম ইশানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী। এসময় আরো বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এটিএম মামুন সহ ৬টি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ।

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit