বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View

 

স্পোটস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়। বাংলাদেশ সময় বুধবার ভোরে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুলবাহিনী। কিউইদের দেওয়া ৪০ রানের টার্গেটে ২ উইকেট হারিয়েই পৌছে যায় বাংলাদেশ।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজকের খেলা শুরু করে নিউজিল্যান্ড। তবে এবাদত-তাসকিনদের তোপে বেশিদূর এগোতে পারিনি নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে গুটিয়ে যায়। ৪৬ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন পেসার এবাদত হোসেন। এছাড়া তাসকিন আহমেদের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ লিড নেওয়া বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪০ রানের।

লক্ষ্য তাড়া করতে নেমে বেগ পেতে হয়নি টাইগারদের। ১৬ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এটি প্রথম জয় টাইগারদের। মুুমিনুল হক ১৩ ও মুশফিকুর রহীম ৫ রানে অপরাজিত থাকেন। শান্ত ১৭ ও শাদমান ৩ রান করে আউট হন। উল্লেখ্য, প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit