মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

দেড়শর আগেই ভারতের ইনিংস অর্ধেক শেষ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১১৮ Time View

 

ডেস্ক নিউজ : জোহানেসবার্গ টেস্টে ভারতের সেই প্রতাপ আর দেখা যাচ্ছে না। ওলিভার-জনসন-রাবাদাদের তোপে ১১৬ রানে তারা ৫ উইকেট হারিয়ে ফেলেছে। ৬ষ্ঠ উইকেটে জুটি বেঁধে বিপদ সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ এবং রবিচন্দ্রন অশ্বিন। আজকের ম্যাচে পিঠের ব্যথার কারণে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তার জায়গায় ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া ভারতের শুরুটা মন্দ হয়নি। তবে দলীয় ৩৬ রানেই ভাঙে ওপেনিং জুটি। মার্কো জনসেনের বলে উইকেটকিপারের গ্লাভসবন্দি হয়ে ফিরেছেন ৩৭ বলে ২৬ রান করা মায়াঙ্ক আগরওয়াল। আরেক ওপেনার লোকেশ রাহুলের সঙ্গী হন চেতেশ্বর পূজারা।

তবে এই অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার আজও ব্যর্থ। ৩৩ বলে মাত্র ৩ রান করে  জনসেনের শিকার হন। এরপর অলিভারের বলে গোল্ডেন ডাক মেরে ফিরেন আজিঙ্কা রাহানে। কোহলির জায়গায় সুযোগ পাওয়া হনুমা বিহারীকে (২০) ফেরান কাগিসো রাবাদা। অধিনায়ক লোকেশ রাহুল ১৩৩ বলে ৫০ রান করেই জনসেনের বলে কাগিসো রাবাদার তালুবন্দি হন। উইকেটে লড়ছেন পন্থ-অশ্বিন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর ৫ উইকেটে ১৫৪ রান।

তিন ম্যাচের সিরিজের এই টেস্টটি জিততে পারলেই ভারতীয় ক্রিকেট দল ইতিহাস গড়ে ফেলবে। এই প্রথমবার তারা দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিতবে। এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে তারা টেস্ট সিরিজ জয় করতে পারেনি। এবার কি তারা ইতিহাস লিখতে পারবে? সেটা সময়ই বলে দেবে।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit