সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে ভূমি দালালদের দৌরত্ব বন্ধ কল্পে নির্বাহী অফিসার বরাবর অভিযোগ॥

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১৪৫ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস ও অন্যান্য ভূমি অফিসে ভূমি দালালদের দৌরত্বের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ। ফুলবাড়ী উজেলার পৌর সভা এলাকার বারকোনা গ্রামের মৃত বছির উদ্দীন (শুকু) এর পুত্র মোঃ গফ্ফার হোসেন নাজু উরফে নাজমুল হক নাজু এর ভূমি অফিস ও সেটেলমেন্ট অফিসগুলিতে জমিজমা সংক্রান্ত দালালি করে মানুষকে হয়রানী করার বিরুদ্ধে ভূক্তভূগি মোঃ মকলেছার রহমান প্রাক্ত জেলা নির্বাচন কমিশনার, পিতা মফিজ উদ্দীন গ্রাম: বারকোনা, মোঃ মুকুল প্রাক্তন কমিশনার সহ এলাকার শতাধিক ব্যাক্তি তার দৌরত্বর প্রতিকার চেয়ে গত রবিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে ভূক্তভূগিরা জানান উল্লেখিত ব্যাক্তি দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী উপজেলার ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস ও ফুলবাড়ী থানায় জমিজমার দালালি কাজ করে আসছেন। এই ভূমি দালালীর সুযোগ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে ভালো লোক হিসেবে পরিচিতি দিয়ে বারকোনা গ্রাম ও অত্র এলাকার সাধারণ মানুষের ভিতরে জমি ভূয়া কাগজপত্র তৈরি করে সমাজের অশান্তি সৃষ্টি করছে। এমন কি উক্ত দালাল জমি জমা সংক্রান্ত বিবাদ সৃষ্টি করে সাধারণ মানুষের কাছে হাজার হাজার টাকার চাঁদা দাবী করছে। চাহিদা মতো টাকা না দিলে তৈরিকৃত জাল দলিল দ্বারা মিথ্যা মামলা সৃষ্টি করে হয়রানী করছে। গত ৩১ ডিসেম্বর ২০২১ ইং তারিখে বারকোনা মৌজার ৯৯ দাগের মালিকানা সম্পত্তি প্রাপ্ত ব্যক্তিদ্বয়ের মধ্যে বিবাদ সৃষ্টি করে।

আব্দুল মজিদ গ্রাম: গৌরীপাড়া, মোঃ আব্দুর রহিম, গ্রাম: বারকোনা, মোঃ তারেক মাসুদ, গ্রাম কাঁটাবাড়ী ওয়ারিশ গণের মধ্যে দ্বন্দ সৃষ্টি করে। অপর দিকে আব্দুর রহিম এর পুত্র মোঃ রাজিব হাসান সিনিয়র প্রিন্সিপাল অফিসার সোনালী ব্যাংক লিমিটেড ঢাকা এর নিকট আপোশের নামে ২ লক্ষ টাকা দাবী করেন। মোঃ মতিয়ার রহমান গ্রাম: বারকোনা ওয়ারীশগণের দখলকৃত বৈধ্য সম্পত্তি সৈয়দ সামিউল ইসলাম জুয়েল এর সহিদ দ্বন্দ তৈরি করেন।

দালাল মোঃ গফ্ফার হোসেন নাজু ওরফে নাজমুল হক নাজুকে পৌর ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সহকারী কমিশনার ভূমি অফিস ও ফুলবাড়ী থানা সহ সরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানে ঢুকতে যাতে না পারে এবং সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সে জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য দপ্তর গুলিতে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মোঃ গফ্ফার হোসেন নাজু ওরফে নাজমুল হক নাজুর সাথে অভিযোগের বিষয়ে কথা বললে তিনি জানান, সম্পূর্ণ মিথ্যা, যারা অভিযোগ করেছে তা সত্য নয়।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit