শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

৭৩ রানের লিড বাংলাদেশের, হাতে আরো ৪ উইকেট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১১৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। নান্দনিক টেস্ট ব্যাটিংয়ে প্রথম ইনিংসের লিডটাকে আরো বড় করছে মুমিনুলবাহিনী। নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৪ উইকেটে ৪০১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। ইয়াসির আলী রাব্বি ১১ ও মেহেদি হাসান মিরাজ ২০ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এরই মধ্যে ৭৩ রানের লিড নিয়েছে, হাতে আছে আরো ৪টি উইকেট।

এর আগে ২ উইকেটে ১৭৫ নিয়ে আজকের খেলা শুরু করে বাংলাদেশ দল। আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরেছেন ৭৮ রানে। সুবিধা করতে পারেননি মুশফিকুর রহীমও। ১২ রান করে দলীয় ২০৩ রানের মাথায় আউট হন তিনি। মুশির বিদায়ের পর দলকে ১৫৮ রানের জুটি উপহার দেন লিটন দাস ও মুমিনুল হক। ২৪৪ বলে ১২টি চারের সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। এলবিডাব্লিউ থেকে বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। লিটন দাসের অবস্থাও একই। তিনিও শতক হাতছাড়া করেছেন, সাজঘরে ফিরেছেন ৮৬ রান করে। কিউইদের পক্ষে নিল ওয়াগনার ও  ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট দখল করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit