বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় ক্যান্সার- কিডনি রোগীর ও উপবৃত্তির চেক বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৯৪ Time View

 

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস উদ্যোগে গতকাল রোববার আলোচনা সভা, ক্ষুদ্রঋণ, উপবৃত্তি, ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

নেত্রকোনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম.মুখলেছুর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা, স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক স্বপন পাল, সাজিউরা অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমান প্রমূখ।

আলোচনা শেষে প্রান্থিক জনগোষ্ঠী, বিধবা ও স্বামী নিগৃহীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের বরাদ্দকৃত ১শ জন ক্ষুদ্রঋণ গ্রহীতার মাঝে ৩০ লাখ টাকা, ৩০ জনকে উপবৃত্তি ২লাখ ৫০ হাজার টাকা এবং ৪০জন ক্যান্সার, কিডনী রোগীর মাঝে ২০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়াও শহর সমাজসেবা অফিসের উদ্যোগে ১৮ জনের মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit