বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়ে নতুন বছর শুরু সোনালী ব্যাংকের

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ Time View

 

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ২০২২ সালের প্রথম কর্মদিবস ২ জানুয়ারি রবিবার। নতুন বছরকে বরন করতে ভোলাহাট উপজেলা সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক মোঃ নেসার উদ্দিন পদক্ষেপ নিলেন অন্যদের চেয়ে আলাদা। নতুন বছরের প্রথম কর্মদিবসে সকাল ১০টার দিকে ব্যাংকের কার্যক্রম শুরুর প্রথমে ব্যাংকের অভিভাবক ব্যবস্থাপক মোঃ নেসার উদ্দিন ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের তাঁর অফিস কক্ষে আমন্ত্রণ জানান। এ সময় তাঁর অফিসে সম্মানি ভাতা নিতে আসা দেশের শ্রেষ্ঠ সন্তান লাল সবুজের পতাকা জয়ী বীর মুক্তিযোদ্ধাদের লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন বছরে যাত্রা শুরু হলো।

এ সময় ব্যাংক ব্যবস্থাপক জানান, যাঁরা এ দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন।যাঁরা লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। যাঁরা স্বাধীন ভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন জাতির সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন বছর ২০২২ সালকে বরণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। তাঁর যথাযথ সম্মান দিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নেসার উদ্দিন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যে ভাবে মনে রেখেছেন তাঁর এ কৃতজ্ঞতায় ধন্যবাদ জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কবির। এদিকে ব্যাংক ব্যবস্থাপকের উদ্যোগকে স্বাগত জানান এবং খুব খুশি হয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ।

 

 

কিউএনবি/আয়শা/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit