রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

‘প্রথম দিন শেষে বাংলাদেশ-নিউজিল্যান্ড সমান-সমান’

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৬৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : ৫ উইকেটে ২৫৮ রান তুলে মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিন শেষ করেছে নিউজিল্যান্ড। দিনের শুরুতে এবং শেষে খেলার রাশ টেনে ধরতে পেরেছে বাংলাদেশ। মাঝের সময়টা ডেভন কনওয়ের সেঞ্চুরিতে তারা ভালো অবস্থানে ছিল। বাংলাদেশের পেসাররা ভালো বোলিং করেছেন। পেসারদের সৌজন্যেই মূলতঃ ম্যাচে ফিরে বাংলাদেশ। প্রথম দিন শেষে দুই দলকে সমান-সমান দেখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওটিস গিবসন বলেন, ‘আমরা সমানে সমানে লড়াই করে গিয়েছি। প্রথম ঘণ্টায় আমরা ছিলাম দুর্দান্ত। বেশ কয়েকবার ওদের পরাস্ত করেছি, সুযোগ সৃষ্টি করেছি। অন্য কোনোদিন হলে হয়তো সুযোগ আরও বেশি পেতাম। পরে ডেভন কনওয়ে খুব ভালো খেলেছে। তবে সব মিলিয়ে ৫ উইকেটে ২৫০ রান (আসলে ২৫৮) করেছে ওরা। আমার কাছে এই অবস্থাকে সমান-সমানই মনে হচ্ছে।’

টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড দলীয় ১ রানে শরীফুলের বলে অধিনায়ক টম ল্যাথামকে হারালেও দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও উইল ইয়াং। সেঞ্চুরিয়ান কনওয়ে (১২২) আউট হয়েছেন পার্টটাইম স্পিনার মুমিনুল হকের একটি নীরিহ বলে খোঁচা মেরে। ৫৩ রানে ২ উইকেট নিয়েছেন তরুণ পেসার শরীফুল ইসলাম। তাসকিন আহমেদ উইকেট পাননি। শেষ বেলায় এবাদত হোসেনের বলে টম ব্লান্ডেল বোল্ড হতেই খেলার ইতি টানা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit