রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি: ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা! অপ্রতিমের মতো পরিণতি যেন আপনার-আমার সন্তানের না হয়: রাশেদ ‘আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক’- অপ্রতিমের মায়ের আর্তনাদ রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ইমরান খানের বোন আলিমা খান আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাজনীতিতে আবার নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের বোন আলিমা খান এবং পিটিআইয়ের আরেক নেতা মুহাম্মদ আমিরকে ৩০ দিনের জন্য আটকে রাখার নির্দেশ দিয়েছে লাহোর প্রশাসন। 

জনশৃঙ্খলা রক্ষা বা ‘এমপিও’ আইনের ৩ নম্বর ধারা ব্যবহার করে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুজনকেই লাহোরের বিখ্যাত কোট লাখপাত জেলে নিয়ে যাওয়া হয়েছে। 

পুলিশ এবং গোয়েন্দা দল একটি রিপোর্ট দিয়ে জানিয়েছে, গত ৯ মে তারিখে যে বিক্ষোভ আর রাস্তা বন্ধ করার ঘটনা ঘটেছিল, সেখানে আলিমা খান ও মুহাম্মদ আমির উপস্থিত ছিলেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দলটির কর্মীদের উসকে দেওয়ার অভিযোগও আনা হয়েছে তাদের নামে। 

পুলিশ জানিয়েছে, এরা বাইরে থাকলে এলাকার আইনশৃঙ্খলা খারাপ হতে পারে, তাই নিরাপত্তার স্বার্থেই তাদের আটক করা হয়েছে। তবে এই আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আবেদন করার সুযোগ তাদের রয়েছে। এর আগে লাহোরের লিটন রোড থেকে হঠাৎ করেই আলিমা খানকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে সেখান থেকে পাঠানো হয় জেলে। 

এই ঘটনায় প্রচণ্ড রেগে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন পিটিআইয়ের সভাপতি ব্যরিস্টার গোহর খান। তিনি বলেন, সরকার ইচ্ছে করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছে। আগামী ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি সম্পূর্ণ শান্তিময় হবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক লড়াই দমন করতে এভাবে আলিমা খানকে আটক করা হয়েছে। তিনি সরকারকে এসব বন্ধ করে অবিলম্বে আলিমা খানকে ছেড়ে দেওয়ার দাবি জানান।

সূত্র: সামা টিভি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit