শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

দাবি না মানলে ১ দফা বাস্তবায়নে প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজ : বর্তমান সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আপনারা যে আন্দোলনে নেমেছেন আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ। লংমার্চ নিয়ে আসার পথে মানুষ হাত নেড়ে এক আঙ্গুল উঁচিয়ে দেখিয়েছে এক দফার। আপনারা এক দফার প্রস্তুতি নেন।

তিনি বলেন, যখন এক দফার ডাক আসবে তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের ৮ দফার দাবি মানে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না মানে তাহলে সরকার পতনের ১ দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নিবেন।

শনিবার দুপুর দুইটায় সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটকুমরুল ইন্টারচেন মোড় এলাকায় লং মার্চ নিয়ে রংপুরে যাবার পথে উপস্থিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

এ সময় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমীর এটিএম আজহার আলী, রফিকুল ইসলাম খান এমপি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওঃ মামুনুল হক, সহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। 

বিএনপি সরকারকে আওয়ামী লীগের মতোই ভারতের দাসত্ববাদী বলে মনে করে বক্তারা বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের নির্বাচনে যে ওয়াদা ছিল তার কোনটাই বাস্তবায়ন করেনি। বিশেষ করে গণভোটের যে কাঙ্ক্ষিত রায় তা এখনো মেনে নিতে নানা রকম গড়িমাসী করছে। 

তারা আরও বলেন, আমরা সরকারকে বেকায়দায় ফেলতে এই লংমার্চ করছি না। সরকার যদি দাবি না মানে তাহলে আমাদের আন্দোলন আগামীকাল আরো কঠোরতর হবে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit