মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত 

নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর ফাইনাল অনুষ্ঠিত 

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নওগাঁর ঐতিহাসিক নওজোয়ান মাঠে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাবাডি খেলার ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্ব এসময়  বিশেষ অতিথি হিসেবে  নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নওগাঁ মনিরুজ্জামান, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় নবগঠিত কমিটির আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ, সদস্য সচিব খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান সহ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা এবং নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজনরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে ১টি করে পুরুষ এবং ১টি করে নারী দল অংশগ্রহণ করবেন। ফাইনাল খেলায় পুরুষ মান্দা উপজেলা এবং নওগাঁ সদর উপজেলা নারী দল বিজয়ী লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit