সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

উপসাগরীয় দেশের সঙ্গে ইরানের ‘ওমান বৈঠক’ স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন সামুদ্রিক পথের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাতে আজ নির্ধারিত একটি আঞ্চলিক বৈঠক স্থগিত করার ঘোষণা দিয়েছে ওমান। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বারতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছে। 

প্রতিবেদনে বলা হয়, রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করার লক্ষ্যে বৈঠকটি স্থগিত করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থনকারী এবং এই অঞ্চলের জনগণের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণকারী টেকসই বোঝাপড়ার দিকে পরিচালিত করতে পারে এমন আলোচনার পরিবেশ তৈরির ইচ্ছা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, ঐকমত্যের স্বার্থে, সোমবার সালালায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। আমরা আমাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে এমন সংলাপকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

আলবুসাইদি বৈঠকের জন্য নতুন কোনো তারিখ ঘোষণা করেননি এবং বৈঠকটি স্থগিতের বিস্তারিত কারণও জানাননি। ইরানকে অন্তর্ভুক্ত করে একটি প্রস্তাবিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশগ্রহণ প্রত্যাখ্যান করার একদিন পর এই স্থগিতাদেশ আসে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit