রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর জেলাকে শব্দদূষণমুক্ত করার লক্ষে মোটরসাইকেল চালক, বাইকার, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে একটি ‘সাইলেন্ট র‍্যালি’ অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, গাজীপুরের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, মোটরসাইকেলে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ, উচ্চ শব্দের সাইলেন্সার পরিহার এবং সড়কে দায়িত্বশীলভাবে মোটরসাইকেল চালানোর বিষয়ে আলোচনা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি মোটরসাইকেল চালকদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জিএমপির ডিসি ট্রাফিক আশরাফুল আলম, জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, মোটরসাইকেল চালক ও বাইকাররা অংশ নেন। পরে শব্দদূষণবিরোধী সচেতনতার বার্তা নিয়ে মোটরসাইকেলে ‘সাইলেন্ট র‍্যালি’ বের করা হয়।

বক্তারা বলেন, শব্দদূষণ শুধু বিরক্তির কারণ নয়, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলে। তাই সড়কে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে চলার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে প্রশাসন, পুলিশ, মোটরসাইকেল চালক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit