শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
স্বেচ্ছায় নিজ দেশে ফিরছে মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গা ফিফা প্রভাবশালীদের ঘুষ দিয়েছিলেন দুই আর্জেন্টাইন কর্মকর্তা, মোটা অঙ্কের জরিমানা টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

ভারত ও চীন সম্পর্ক ‘বাবা-মা’র মতো’: নেপালের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের কাছে ভারত ও চীন  উভয় দেশই সমান গুরুত্বপূর্ণ। ভারসাম্য বজায় রেখে জাতীয় স্বার্থে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলায় বিশ্বাসী নেপাল।

‘বাবা বা মাকে কি একে অন্যের বিকল্প হিসেবে ধরা যায়?’ চীন না ভারত, কোন দেশের বেশি ঘনিষ্ঠ নেপাল, এই প্রশ্নের জবাবে এমন মন্তব্যই করলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। কাঠমান্ডুতে একটি সংবাদসংস্থা আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, নেপালের বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা খুব আবেগপূর্ণ জাতি। কিন্তু বিদেশনীতির ক্ষেত্রে আমরা যুক্তির দিকটা দেখি। আমি আবারও বলছি, ভারত ও চীন দুই গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সুন্দর ও আমরা সেটাই বজায় রাখব। একটিকে অন্যটির বিকল্প হিসেবে দেখব না। আমি নিশ্চয়ই বাবাকে মায়ের সঙ্গে বা মাকে বাবার সঙ্গে বদলাতে চাইব না।’

চীন নেপালকে কার্যত দখল করে নিচ্ছে, এই ধারণা উড়িয়ে দিয়ে খানাল বলেন, ‘অনেক সময় ভারত থেকে এই ধরনের ন্যারেটিভ তৈরি হয়। কিন্তু আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুব ভালো, আমরা এই সম্পর্ক বজায় রাখতে চাই।’অনেক শতাব্দী ধরে এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ইতিহাস রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নেপালের দুই-তৃতীয়াংশ বাণিজ্য ভারতের সঙ্গেই হয়।’

অন্যদিকে, চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) নিয়েও মন্তব্য করেন খানাল। তিনি বলেন, ‘অনেক হইচই সত্ত্বেও এই প্রকল্প থেকে গত দশ বছরে নেপাল ‘জিরো ডলার’ পেয়েছে। ভারতের সংস্থা, বিশেষ করে পর্যটন, এনার্জি ও প্রযুক্তি ক্ষেত্রে যারা নেপালে বিনিয়োগ করতে চান, তাদের জন্য দরজা খোলা বলে যোগ করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit