শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে এবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফের ড্রয়ে এই গ্রুপিং চূড়ান্ত হয়েছে। ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন আজই আরেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাহউদ্দিনও। সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। সাফ অবশ্য জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল  ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে।
সে ক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ বিষয়ে সাফ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফের ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। এরপর আর সাফের শিরোপার দেখা মেলেনি। আবারও ঘরের মাঠে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit