সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

আটোয়ারীতে ইসলামী ব্যংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩২ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ কল্যাণমূখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ ” শ্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যংক বাংলাদেশ পিএলসি পঞ্চগড় শাখার উদ্যোগে আটোয়ারীতে গ্রাহক সেবা মাস উপলক্ষে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের আটোয়ারী বাজার আউটলেট শাখায় আয়োজিত এ সমাবেশে ব্যাংকের উর্ধ্বতস কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, রেমিট্যান্স ও সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ এর এজেন্ট ব্যাংকিং আটোয়ারী বাজার আউটলেট শাখার স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ তাছাফুর রহমান (বাচ্চু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পঞ্চগড় শাখার শাখা প্রধান এ.কে.এম মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পঞ্চগড় শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মোজাম্মেল হক।

ইসলামী ব্যাংক আটোয়ারী বাজার আউটলেট এর ইনচার্জ মোঃ আব্দুল করিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন,পূর্ব দারখোর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ সোলায়মান আলী, বড় শিংগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, গ্রাহক ও শিক্ষানুরাগী মোঃ বদিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এ.কে.এম মোজাহারুল ইসলাম বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ইসলামী ব্যাকের পথচলার মূল চালিকাশক্তি।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে রেমিট্যান্সযোদ্ধাদের অবদান এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদেও আন্তরিক সহযোগিতা ইসলামী ব্যাংকের আটোয়ারী বাজার আউটলেট শাখাটিকে আরও সমৃদ্ধ করেছে। সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ তাছাফুর রহমান (বাচ্চু) বলেন, ইসলামী ব্যাংকের আটোয়ারী বাজার আউটলেট শাখা’র সব গ্রাহককে উন্নত ও দ্রুততম সেবা দিতে আমাদের টিম সব সময় কাজ করছে।

গ্রাহকদের যেকোনো পরামর্শ ও মতামত আমাদের সেবার মান আরও উন্নত করতে সহায়তা করবে। সমাবেশে উপস্থিত গ্রাহকরা ব্যাংকের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন মতামত, পরামর্শ ও অভিজ্ঞতার তুলে ধরেন, যা ব্যাংক কর্তৃপক্ষ ভবিষ্যতে সেবার মান উন্নয়নে গুরুত্বসহকারে বিবেচনা করবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit