বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরকান্ডের মাস্টারমাইন্ড না, আমরা এক সময় জানতাম তিনি পুরো দেশকে চালাচ্ছেন, তিনি সরকার চালাতেন। তার উপরে আর কাউকে তার মানুষ মনে হতো না। হেন দুষ্কর্ম নেই যা তিনি তার কর্মজীবনে করেননি। যা আওয়ামী লীগ শাসনামলেই পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল জানিয়ে তিনি বলেন, আমরা পত্রিকার সেই প্রতিবেদন থেকে জেনেছি বেনজির কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা-জমির মালিক। তার স্ত্রী-সন্তানদের সম্পদের ফিরিস্তিও বের হয়েছে। এছাড়া দেশে-বিদেশে বেনজিরের শত শত কোটি টাকার খোঁজ পাওয়া যায়।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর আরও বলেন, এমন কোনো কুকীর্তি নেই যা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ করেননি। তার বিরুদ্ধে আগেই দুর্নীতি দমন কশিন অভিযোগ দায়ের করেছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ পাঠানো হয়েছিল। অবশেষে তাকে গ্রেফতারের খবর জানলাম। তার বিরুদ্ধে আরও ১০টি মামলার ইনভেস্টিগেশন চলমান রয়েছে।

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit