বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

ইংলিসকে ফেরালেন নাহিদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্কনিউজঃ নিজের তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পেলেন নাহিদ রানা। দারুণ এক ডেলিভারিতে নিলেন জশ ইংলিসের উইকেট। ২৫ বলে ৩টি চারের সাহায্যে ১৯ রান করে সাজঘরে ফেরেন এই অজি ব্যাটার।

তবে ইংলিস আউট হওয়ার পরপরই মাঠের আবহ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। উইকেটের উদ্‌যাপনের সময় নাহিদ রানা ও জশ ইংলিস একে অপরের সঙ্গে তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি বেশি দূর গড়ানোর আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ দলের অন্য ক্রিকেটাররা দ্রুত এগিয়ে এসে দুই পক্ষকে শান্ত করেন।

ইংলিসের বিদায়ে ভেঙেছে অস্ট্রেলিয়ার প্রতিরোধ গড়া জুটি। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ৫২ রান। ক্রিজে কুপার কনোলির সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেয়ারি।

২ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া

২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ২ ওভারের মধ্যেই ২ উইকেট তুলে নিয়ে দুর্দান্ত শুরু পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা দেন পেসার তাসকিন আহমেদ। প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার ম্যাথু শর্ট। তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়ে লাইন মিস করেন শর্ট। ব্যাটে-প্যাডের ফাঁক গলে বল সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পে। ফলে গোল্ডেন ডাকের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে।

তাসকিনের পর দ্বিতীয় ওভারে বোলিং আক্রমণে এসেই উইকেট উৎসবে মাতেন মুস্তাফিজুর রহমান। ওয়ান ডাউনে নামা মার্নাস লাবুশেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। মুস্তাফিজের ভেতরে ঢুকে আসা একটি বল ডিফেন্ড করতে গিয়ে লাইন মিস করলে বল সরাসরি লাবুশেনের প্যাডে আঘাত হানে।

বাংলাদেশ দলের আবেদনে আম্পায়ার প্রথমে সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বল সরাসরি লেগ স্টাম্পে আঘাত হানত। ফলে আম্পায়ার তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন। ২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে মাত্র ৩ রান। ক্রিজে কুপার কনোলির সঙ্গে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন জস ইংলিশ।

এর আগে দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফিরে নিজের প্রত্যাবর্তন ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের বিপদের মুহূর্তে ব্যাট করতে নেমে খেলেছেন ক্যারিয়ারসেরা এক ইনিংস। তার ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছে স্বাগতিকেরা।

কিউএনবি/বিপুল/০৯.০৬.২০২৬/বিকাল ৫.৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit