শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন বাংলাদেশের বোলিং কোচ শন টেইট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : পারিবারিক কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি জানিয়েছে, নিজের পারিবারিক পরিস্থিতি সম্পর্কে বোর্ডকে অবহিত করার পর টেইট দায়িত্বে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কম সময়ের জন্য কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। পরে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, পদত্যাগ করাই হবে সবচেয়ে উপযুক্ত সমাধান। পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফে যোগ দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার টেইট। দায়িত্ব পালনের সময় দেশের পেস বোলিং ইউনিটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার অধীনে বাংলাদেশের পেসাররা নিজেদের দক্ষতা, ধারাবাহিকতা ও কার্যকারিতা আরও উন্নত করতে সক্ষম হয়েছেন।

বিসিবি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, টেইটের সময়েই বাংলাদেশের পেস আক্রমণ আরও শক্তিশালী ও কার্যকর হয়ে ওঠে। বিভিন্ন ফরম্যাটে ফাস্ট বোলারদের পারফরম্যান্সের উন্নতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

এছাড়া বাংলাদেশ দলের সাম্প্রতিক কিছু উল্লেখযোগ্য সাফল্যের সময়ও দলের কোচিং স্টাফের অংশ ছিলেন টেইট। তার দায়িত্বকালে দল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছে।

পদত্যাগের বিষয়ে টেইট বলেন, “বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের বিষয় ছিল। এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। আলোচনার পুরো সময়জুড়ে বিসিবি যে সমর্থন ও বোঝাপড়ার পরিচয় দিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “পেস বোলাররা যে অগ্রগতি অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেটে তার মূল্যবান অবদান ও সেবার জন্য শন টেইটকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ভবিষ্যতের দায়িত্ব ও কর্মজীবনের জন্য তার প্রতি শুভকামনাও জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

টেইটের বিদায়ের ফলে এখন বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচ নিয়োগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এই দায়িত্ব দেওয়া হয়েছে তালহা জুবায়েরকে।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২৬/সন্ধ্যা ৬.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit