বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় ঐক্যের ডাক আমিরাতের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৪ Time View

ডেস্কনিউজঃ কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে ইরানের আগ্রাসনের নিন্দা জানিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে দৃঢ় ও ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ ঐক্যের এই ডাক দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় গারগাশ বলেন, কোনো উপসাগরীয় দেশকে একা এ ধরনের হামলার মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাদের স্বার্থ অভিন্ন এবং ভবিষ্যৎও একসূত্রে গাঁথা। তাই একটি দেশের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনকে পুরো অঞ্চলের বিরুদ্ধে হুমকি হিসেবে দেখা উচিত।

গারগাশের এই মন্তব্য আসে ইরানের কথিত প্রতিশোধমূলক হামলার পর। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন এবং সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়।

কিউএনবি/বিপুল/০৩.০৬.২০২৬/বিকাল ৪.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit