শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলে নিলো ইসরাইল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৮ Time View

ডেস্কনিউজঃ ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এরই অংশ হিসেবে আইডিএফ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রুসেডার আমলের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করেছে। রোববার (৩১ মে) এক বিবৃতিতে এমন দাবি করেছে আইডিএফ। খবরটি প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

আইডিএফ জানায়, দক্ষিণ লেবাননে তাদের কার্যক্রম জোরদারের লক্ষ্য হলো উত্তর ইসরাইলের মেতুলা ও গ্যালিলি প্যানহ্যান্ডেল অঞ্চলের ওপর থেকে সরাসরি হুমকি কমানো এবং একটি ‘অগ্রবর্তী প্রতিরক্ষা বলয়’ বিস্তৃত করা।

এর অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে বেউফোর্ট রিজ এবং ওয়াদি সালুকি নদী এলাকায় স্থল অভিযান পরিচালনা করা হয়, যেখানে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস এবং তাদের যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি, অভিযানের সময় বাহিনী সীমান্তবর্তী মেতুলার বিপরীতে লিতানি নদীর ৯০ ডিগ্রি বাঁক অতিক্রম করে দুর্গটির দিকে অগ্রসর হয়।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বেউফোর্ট দুর্গ থেকে একদিকে উত্তর ইসরাইলের গ্যালিলি অঞ্চল এবং অন্যদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব।

আইডিএফ জানায়, লিতানি নদীর উত্তরের এলাকাগুলোতেও তাদের অভিযান ও বিমান হামলা বাড়ানো হয়েছে এবং এই সামরিক কার্যক্রম ধীরে ধীরে আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে।

ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, বেউফোর্ট দুর্গ ও ওয়াদি সালুকি এলাকায় ইরানের সহায়তায় হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এখান থেকেই তারা সামরিক অভিযান পরিচালনা করত এবং ইসরাইলের ভেতরে ও দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে শত শত রকেট নিক্ষেপ করেছে।

আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের অন্যতম শক্তিশালী হিজবুল্লাহ ঘাঁটি নাবাতিহের আশপাশেও অভিযান চালাচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী এই সামরিক অভিযান আরও সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে।

কিউএনবি/বিপুল/৩১.০৫.২০২৬/সন্ধ্যা ৭.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit