শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

যুক্তরাষ্ট্রে দুই ঈদে কেন্দ্রীয় ছুটির প্রস্তাব, কংগ্রেসে বিল উত্থাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে কেন্দ্রীয় ছুটি ঘোষণার দাবি আবারও সামনে এসেছে। এ লক্ষ্যে কংগ্রেসে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে।

নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য গ্রেস মেং এবং ইন্ডিয়ানার কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন ২৭ মে যৌথভাবে বিলটি উত্থাপন করেন। তারা মনে করেন, যুক্তরাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুসলমানদের এই দুই বড় ধর্মীয় উৎসব সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য।

ঈদুল আজহার দিন শুভেচ্ছা জানিয়ে গ্রেস মেং বলেন, দীর্ঘদিন ধরেই এই দাবিটি উপেক্ষিত ছিল। বিলম্ব হলেও নতুন করে বিল উত্থাপন করতে পেরে তারা সন্তুষ্ট এবং এটি আইনে পরিণত না হওয়া পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যাবেন।

এর আগে, ২০২৪ সালে ‘ঈদ ডে অ্যাক্ট’ নামে একটি বিল (এইচআর-৮৭৫৫) উত্থাপন করা হলেও সেটি প্রয়োজনীয় সমর্থন পায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন রাজনীতি ও প্রশাসনে পরিবর্তনের ফলে বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে প্রথম মুসলিম-আমেরিকান মেয়র নির্বাচিত হওয়া এবং বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিম ভোটারদের প্রভাব বৃদ্ধি পাওয়ায় এই দাবির পক্ষে সমর্থন বাড়ছে। ইতোমধ্যে নিউ ইয়র্ক সিটির সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৫ সাল থেকেই দুই ঈদের দিনে ছুটি কার্যকর রয়েছে।

এছাড়া মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিশিগান, মিনেসোটা, ইলিনয় ও ভার্জিনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলমান শিক্ষার্থী ও কর্মীরা ঈদের দিন ছুটি নেওয়ার সুযোগ পাচ্ছেন। সর্বশেষ উত্থাপিত বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্রের মুসলমানদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্য সূত্র- দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস।

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৬,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit