বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয়

মেসিকে প্রশংসায় ভাসিয়ে আর্জেন্টিনাকেই এগিয়ে রাখলেন ভিনিসিয়ুস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ও ব্রাজিল, এই দুল দলের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বহু পুরোনো এবং সময়ের সঙ্গে এর উন্মাদনা আরও বেড়েছে। তবে এই প্রতিযোগিতার মধ্যেও দুই দেশের খেলোয়াড়দের একে অপরের প্রতি সম্মান দেখানোর উদাহরণ প্রায়ই দেখা যায়।

এবার আর্জেন্টিনার বর্তমান দল ও অধিনায়ক লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের আসরেও শিরোপার অন্যতম দাবিদার। তার মতে, দলটির ধারাবাহিক সাফল্য, আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতা তাদেরকে অন্য সবার চেয়ে আলাদা অবস্থানে রেখেছে।

লিওনেল স্কালোনির অধীনে গড়ে ওঠা আর্জেন্টিনা দলকে তিনি অত্যন্ত ভারসাম্যপূর্ণ বলে উল্লেখ করেন। একই সঙ্গে মেসির প্রশংসা করে বলেন, বয়স ৩৮ হলেও তিনি এখনও এমন একজন খেলোয়াড়, যিনি এক মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ফেলার ক্ষমতাও এখনও তার মধ্যে রয়েছে বলে মনে করেন ভিনিসিয়ুস।

ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের মতে, মেসির সবচেয়ে বড় শক্তি হলো তার অনিশ্চিত ও সৃজনশীল ফুটবল। মাঠে তিনি কী করবেন, তা আগেভাগে বোঝা প্রায় অসম্ভব— আর এই বিশেষ গুণই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তবে আর্জেন্টিনার শক্তি স্বীকার করলেও নিজের লক্ষ্য থেকে বিচ্যুত নন ভিনিসিয়ুস।

তার মূল লক্ষ্য ২০০২ সালের পর আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো। নতুন কোচিং স্টাফের অধীনে ব্রাজিল দল বহুদিনের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে, যেখানে দলের অন্যতম প্রধান ভরসা হিসেবে বিবেচনা করা হচ্ছে ভিনিসিয়ুসকে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল রয়েছে ‘গ্রুপ সি’-তে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড।

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit