সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কখন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সহআয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। এরপর আরও ১৭টি ম্যাচ! হ্যাঁ, ঠিকই শুনেছেন। মোট ১৮টি ম্যাচ শেষে মেসিদের খেলার পালা। আর্জেন্টিনা ভক্তদের কাছে এই ৬ দিনকে কি এক মাসের মতোই মনে হবে না!

গ্রুপপর্বে মেসিদের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে ১৭ জুন আর্জেন্টিনা খেলতে নামবে আলজেরিয়ার বিপক্ষে। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়, বাংলাদেশ সময় সকাল ৭টায়। জে গ্রুপে থাকা আর্জেন্টিনার গ্রুপপর্বে অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।

২২ জুন রাত ১১টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। আর জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ২৮ জুন সকাল ৮টায়। গ্রুপপর্বের বাধা উতরাতে পারলে ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে খেলবে রাউন্ড অব ৩২-এর খেলা। তাছাড়া বিশ্বকাপে নামার আগে তিনবারের চ্যাম্পিয়নরা দুটি প্রীতি ম্যাচও খেলবে। টেক্সাসে ৬ জুন হন্ডুরাস ও আলাবামায় ৯ জুন আইসল্যান্ড তাদের প্রতিপক্ষ।এই ম্যাচগুলোর জন্য বৃহস্পতিবার লিওনেল স্ক্যালোনি ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। প্রীতি ম্যাচগুলোর জন্য নিয়েছেন আরও ৭ জনকে।

আর্জেন্টিনার বিশ্বকাপ দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা।
মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস ও ভ্যালেন্তিন বারকো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেজ, জুলিয়ানো সিমেওনে, নিকো পাজ, থিয়াগো আলমাদা ও হোসে মানুয়েল লোপেস।
শুধু প্রীতি ম্যাচের জন্য
সান্তিয়াগো বেলত্রান, আগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, তোমাস আরান্দা, ইগনাসিও ওভান্দো, জোয়াকিন ফ্রেইতাস এবং সিমোন এসকোবার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit