বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, বাবার অসহায় ছুটে চলার দৃশ্য কাঁদালো সবাইকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্কনিউজঃ ঈদের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার দুই বছরের শিশুসন্তান। আর দুর্ঘটনার পর স্ত্রীকে কাঁধে ও সন্তানের নিথর দেহ বুকে নিয়ে বাবার হাসপাতালের দিকে ছুটে যাওয়ার হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সবার চোখে জল এনে দিয়েছে।

জানা যায়, দিনমজুর সুজন মিয়া ঈদের কেনাকাটার জন্য স্ত্রী সাথী বেগম, দুই বছরের ছেলে হাছেন এবং পাঁচ বছরের মেয়েকে নিয়ে গত বুধবার (২৭ মে) নরসিংদী শহরে এসেছিলেন। কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে তারা নরসিংদী রেলস্টেশনে পৌঁছান। বাড়ি ফেরার জন্য রেললাইন পার হওয়ার সময় তারা দেখতে পান ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। অন্য অনেক যাত্রীর মতো তারাও একটি বগির এক পাশ দিয়ে উঠে অন্য পাশ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় সাথী বেগমের কোলে ছিল ছোট ছেলে হাছেন। ঠিক তখনই দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেস। ট্রেনটির ধাক্কায় সাথী বেগম ও তার কোলে থাকা শিশু হাছেন ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই সুজন মিয়া আহত স্ত্রীকে কাঁধে তুলে নেন, বুকে জড়িয়ে নেন রক্তাক্ত সন্তানকে এবং অন্য হাতে ছোট মেয়ের হাত ধরে ছুটতে থাকেন নরসিংদী জেলা হাসপাতালের দিকে। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।

এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই পরিবারের এই মর্মান্তিক ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে লেখা হয়, ‘কাঁধে স্ত্রীর লাশ, বুকে সন্তানের নিথর দেহ, আর হাতে কান্নারত মেয়ের হাত—নিমিষেই একটি পরিবারের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।’

আরেকজন লেখেন, ‘এক জীবনে এত কষ্ট কীভাবে সহ্য করা সম্ভব? এই দৃশ্য যে কাউকে নাড়া দেবে।’

স্ত্রী ও সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সুজন মিয়া। তিনি বলেন, ‘চোখের সামনেই আমার স্ত্রী আর ছেলেকে হারালাম। ট্রেন আসতে দেখে চিৎকার করছিলাম, আটকানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই করতে পারিনি।’

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক জানান, স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানগর এক্সপ্রেসের বগি দিয়ে পারাপারের সময় কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/বিপুল/২৯.০৫.২০২৫/বিকাল ৩.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit