বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ

চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্কনিউজঃ চামড়ার নায্যমূল্য নিশ্চিতে নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে। প্রয়োজনে সরকার সরাসরি হস্তক্ষেপও করবে।’

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘কোরবানির মৌসুমে চামড়া ক্রয়ে ধীরগতি দেখা দিলে সরকার প্রয়োজনে ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে। এতে বাজারে স্থবিরতা কমবে এবং প্রান্তিক সংগ্রহকারীরা ক্ষতির মুখে পড়বেন না।’

তিনি আরো বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করা এবং রফতানি আয় বৃদ্ধি করা। এজন্য বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।’

আগামী জাতীয় বাজেট প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি দেশে বিনিয়োগ আকর্ষণের নতুন ধারা সূচনা করবে।’

কিউএনবি/বিপুল/২৭.০৫.২০২৬/সন্ধ্যা ৬.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit