শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শার্শায় ৩ দিনের কৃষি প্রযুক্তি মেলা শেষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : শার্শা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যেগে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ২০২৬ শেষ হয়েছে। গত ১৯ মে মঙ্গলবার মেলার উদ্বোধন করেন যশোর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমান।

২১ মে বৃহস্পতিবার এ মেলা শেষ হয়। কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা পরিষদ সিলনায়তনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি মেলার শেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা, শার্শা উপজেলা প্রাণী সম্পদ অফিসার তপু কুমার সাহাসহ শার্শা উপজেলা বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিথ ছিলেন।

এ ব্যাপারে জাটপনতে চাইলে শার্শা উপজেলা কৃষি অফিসার দিপক কুমার সাহা বলেন ৩ দিনের এই কৃষি মেলা সাধারন মানুষের মাধ্যে ব্যাপক সাড়া পড়েছে। মেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিক্রি হয়েছে। মেলায় বিন্ণি প্রজাতের ফল মানুষের মধ্যে বিস্তার লাভ করেছে। তিনি বলেন আগামী বর্ষা মৌসুমে সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর বৃক্ষ রোপন কর্মসুচির ব্যাপক ভাবে প্রচার করা হয়েছে। তিনি বলেন কৃষি মেলার শেষ দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন ও বিভিন্ন ধরনের চারা ক্রয় করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit