বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মোঃ নাঈম, আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান, বর্ষালুপাড়া বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম এবং গিরাগাঁও বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইসমাইল হোসেন, , সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যন মোঃ মোজাক্কারুল আলম (কচি), বলরামপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সানোয়ারুল আলম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ছোট খাটো দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সম্প্রতি উপজেলার ঐতিহ্যবাহী রাব আউলিয়া মাজার শরীফে ওরশ অনুষ্ঠান সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করায় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সভায় ধন্যবাদ জানানো হয়। সভায় সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে পুশইন এর আশংকার কথাও উল্লেখ করা হয়। পুশইন প্রতিরোধে সকল শ্রেণি পেশার মানুষকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

এছাড়া মাদক, জুয়া,চুরি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা, সড়ক নিরাপত্তা, সামাজিক –সম্প্রীতি সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। সভাপতির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, মাদক, সন্ত্রাস,চাঁদাবাজি,অনিয়ম,দুর্নীতি ও বাল্যবিবাহ প্রতিরোধে জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দল নিরপেক্ষতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আটোয়ারী উপজেলা অনুকুল পরিবেশ রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit