সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : মরক্কোর পররাষ্ট্র, আফ্রিকান সহযোগিতা ও প্রবাসী বিষয়ক মন্ত্রী নাসের বুরিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরক্কোর রাজধানী রাবাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।

বুধবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ রাজনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে ধারাবাহিক উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরক্কো সফরের কথা সশ্রদ্ধভাবে স্মরণ করেন এবং রাবাতে তার নামে একটি সড়কের নামকরণ করে দেশটিকে সম্মানিত করার জন্য মরক্কোর উদারতার প্রশংসা করেন।

উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, বস্ত্র, ঔষধশিল্প, মৃৎশিল্প, ক্রীড়া, সংস্কৃতি, কৃষি, শিক্ষা, নারী ক্ষমতায়ন, জাহাজ নির্মাণ এবং জনগণের মধ্যে সংযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ-মরক্কো সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চলমান সহযোগিতা মূল্যায়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন ক্ষেত্র অন্বেষণের জন্য তারা যত দ্রুত সম্ভব ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরবর্তী দফার যৌথ পরামর্শ সভা আহ্বান করতে সম্মত হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৬,/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit