শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে  এসএসসি পরীক্ষার্থীর কেন্দ্রের বাইরে অবস্থানরত অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট  বিতরণ করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে এ পানি ও বিস্কুট বিতরণ করা হয়। এসময়ে তৃষ্ণা নিবারণে পানি পেয়ে অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং এধরণের মহৎ কাজকে সাধুবাদ জানান তারা।

ধামরাই সরকারী কলেজের ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো: আব্দুল্লাহ সুমনের নিজস্ব অর্থায়নে এ কাজে অংশগ্রহণ করেন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা। এসময় ছাত্রদল নেতা গাজী মো: আব্দুল্লাহ সুমন বলেন, আশুলিয়ায় প্রখর গরম পড়েছে।

এতে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকরা গরমে অতিষ্ট হয়ে পড়েছেন। তীব্র তাপ-প্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ায় পানি ও বিস্কুট বিতরণ করা হয়েছে। ছাত্রদল সবসময় পজিটিভ কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের এই উদ্যোগ। সামনের দিনগুলোতে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক মূলক কাজ করে যাবো বলে আশাবাদ ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit