বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বোলারদের প্রশংসায় যা বললেন টাইগার অধিনায়ক মিরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফিকেশনের লক্ষ্য মাথায় রেখে ঘরের মাঠের সিরিজগুলোতে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। সেই প্রেক্ষাপটে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ছিল দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাচটি দারুণভাবে জিতে নেয় বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে পুরো ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান করে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ ৩৫.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য পূরণ করে। এই ম্যাচে নিউজিল্যান্ডকে দুইশ’র আগেই আটকে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। তিনি কিউই ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ৩২ রানে ৫ উইকেট নেন।

ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানান, জয়ের মূল ভিত্তি ছিল বোলারদের পারফরম্যান্স। বিশেষ করে নাহিদ রানা, শরিফুল ও তাসকিন ভালো বোলিং করেছেন। তার মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হলেও এই কন্ডিশনে বোলিং করা সহজ ছিল না। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত উদ্বোধনী জুটিতে ১২০ রানের বড় পার্টনারশিপ গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন। মিরাজ বলেন, এই জুটিই মূলত রান তাড়ার ভিত্তি তৈরি করে দেয়। শেষদিকে তাওহীদ হৃদয় ম্যাচটি সুন্দরভাবে শেষ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit