সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামায়াত আমির

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : সারা দেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আল্লাহর নিকট বিশেষ দোয়া করেন। পোস্টে জামায়াত আমির লিখেছেন, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।

তিনি লেখেন, আল্লাহ তা’আলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন। পরিশেষে, আবারও তোমাদের সকলের জন্য কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। প্রসঙ্গত, সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit