সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের ‘২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব’ ‘সস্তা কপি’ বললেন কঙ্গনা, পালটা জবাব তাপসীর দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী শাহরুখকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণের ইচ্ছা অস্কারজয়ী কেভিনের

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (১৯ এপ্রিল) সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব দেওয়া হয়। অতীতে তেলের দাম কমানোর সময় যে অনুপাতে ভাড়া কমানো হয়েছিল, সেই একই সূত্র মেনে এবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, বিআরটিএ সদর দপ্তরে অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে গোপনে ভাড়া বাড়ানোর বৈঠক করা হচ্ছে। তিনি বলেন, এর আগে ডিজেলের দাম তিন টাকা কমানোর সময় কিলোমিটার প্রতি ভাড়া তিন পয়সা কমানো হয়েছিল। এবার প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় ভাড়া ১৫ পয়সার বেশি বাড়ার সুযোগ নেই। মালিক সমিতির সুবিধার্থে আমলাতন্ত্রকে ব্যবহার করে অতিরিক্ত ভাড়া বাড়ানো হলে তা জনরোষ তৈরি করবে বলেও তিনি সতর্ক করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিগত সরকারের সময় মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের প্রভাবে একচেটিয়া ভাড়া নির্ধারণ করা হয়েছে। এমন পরিস্থিতিতে যাত্রী স্বার্থ রক্ষায় বাস ও লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধির সমানুপাতে যাত্রী ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণের জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। এ লক্ষ্যে আজ বিকেলে সড়ক পরিবহন ও সেতু এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit