সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, শিরোপার প্রত্যাশা মালিকপক্ষের ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতায় অবরুদ্ধ হলেন বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান আল নাসরে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালাহ! খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে চাইলো গোটা সংসদ, সময় বাড়লো ৫ মিনিট অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে বরাদ্দ হবে: বিপিসি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন

যুদ্ধ নিয়ে এবার পার্লামেন্টে নতুন ঘোষণা দিলো ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কূটনীতির মার-প্যাঁচ পেছনে ফেলে এবার সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবায়ি জানিয়েছেন, ওই নৌ-পথকে কেন্দ্র করে একটি বিশেষ ‘কমব্যাট ইউনিট’ গঠন করেছেন দেশটির আইনপ্রণেতারা। এই ঘোষণাই স্পষ্ট করে দেয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামার বদলে, পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল।

রোববার (১৯ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে ডেপুটি স্পিকারের দাবি, এই ইউনিটে অংশ নিয়েছেন প্রায় সব সংসদ সদস্য। এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অস্ত্র হাতে নিতে’ প্রস্তুত রয়েছেন তারা। এর আগে ফারস নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারেও একই ধরনের বক্তব্য দেন তিনি।

সেখানে তিনি বলেন, খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ স্থানে সম্ভাব্য স্থলযুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবেই এই ইউনিট গঠন করা হচ্ছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ওইসব এলাকায় সেনা মোতায়েন করতে পারে। অথবা ‘অস্থিরতা সৃষ্টি’ করতে পারে- এমন আশঙ্কা থেকেই এই প্রস্তুতি।

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit