শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় দফার আলোচনার আগে যুক্তরাষ্ট্রের ‘অগ্রবর্তী দল’ এখন ইসলামাবাদে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, বহুল প্রতীক্ষিত আলোচনার আগে বিদেশি প্রতিনিধিদলের অগ্রবর্তী দলগুলো পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে বলে সূত্র জানিয়েছে। সফররত বিদেশি প্রতিনিধিদলগুলোকে আতিথেয়তা দেয়ার প্রস্তুতির অংশ হিসেবে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির কর্তৃপক্ষ রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে এবং যান চলাচলের জন্য রেড জোন বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। তবে পাকিস্তান, ইরান বা যুক্তরাষ্ট্র, কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বৈঠকের সময়সূচি নিশ্চিত করা হয়নি।
 
আর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে মুখোমুখি আলোচনার জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তিনি জানান, এখন পর্যন্ত আমরা আলোচনায় এমন কোনো পর্যায়ে পৌঁছাইনি বা আমেরিকানদের পক্ষ থেকে এমন কোনো সন্তোষজনক পদক্ষেপও দেখিনি, যা আমাদের দ্বিতীয় বৈঠকের দিকে অগ্রসর হওয়ার জন্য যথেষ্ট হবে।’ইরানের প্রধান আলোচক পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি করলেও চুক্তিতে পৌঁছানো থেকে তারা এখনও অনেক দূরে।
 
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই মুহূর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে যা আগামী বুধবার (২২ এপ্রিল) শেষ হবে। পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। এরপর পাকিস্তানের ইসলামাবাদে একটি শান্তি আলোচনায় অংশ নেন উভয় দেশের প্রতিনিধিদল। তবে প্রথম দফার ওই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। স্থায়ীভাবে যুদ্ধের অবসানে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। এরপরও নতুন করে আবারও সংঘাত শুরু হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে।

স্থানীয় সময় গত শুক্রবার (১৭ এপ্রিল) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে, অন্যদিকে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমা হামলা শুরু করতে হবে।’একই ধরনের কথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে আজ রোববার (১৯ এপ্রিল) তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit