সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ডোপ টেস্টের তালিকায় দুই ভারতীয় তারকা ক্রিকেটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) ২০২৬ সালের জন্য ৩৪৮ জন খেলোয়াড়ের একটি টেস্টিং পুল প্রকাশ করেছে, যেখানে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের দুই তারকা ক্রিকেটার অভিষেক শর্মা ও অক্ষর প্যাটেলের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

এই তালিকায় থাকা খেলোয়াড়দের সারা বছর তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হয়, কারণ যেকোনো সময় তাদের ডোপ পরীক্ষার জন্য নমুনা নেওয়া হতে পারে। অনেক সময় নাডার কর্মকর্তারা খেলোয়াড়দের দেওয়া ঠিকানায় গিয়ে নমুনা সংগ্রহ করেন, তাই নির্দিষ্ট সময়ে ওই স্থানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। কোনো খেলোয়াড় যদি তিনবার নির্ধারিত জায়গায় পাওয়া না যায় বা নিয়ম অনুযায়ী নমুনা দিতে ব্যর্থ হয়, তাহলে সেটিকে ডোপ টেস্টে ব্যর্থ হিসেবে গণ্য করা হয় এবং শাস্তির মুখে পড়তে হয়।

নতুন তালিকায় অভিষেক ও অক্ষরকে অন্তর্ভুক্ত করা হলেও আগের তালিকা থেকে শ্রেয়াস আইয়ার ও স্মৃতি মান্ধানার নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াএই তালিকায় শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, জাসপ্রিত বুমরাহ, লোকেশ রাহুল, অর্শদীপ সিং, তিলক ভার্মা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা ও রেণুকা সিংসহ আরও অনেক ক্রিকেটারের নাম রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit