রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অবরোধের হুমকি সত্ত্বেও একটি বিশাল ইরানি তেলবাহী সুপারট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম।

বুধবার (১৫ এপ্রিল) সকালে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপারট্যাংকারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালি অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। এমনকি জাহাজটির ট্র্যাকিং সিস্টেমও চালু ছিল বলে জানানো হয়।   

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান দাবি করেন, ইরানের সঙ্গে সব ধরনের সামুদ্রিক বাণিজ্য ‘সম্পূর্ণভাবে বন্ধ’ করে দেওয়া হয়েছে। এর একদিন আগে সোমবার থেকেই ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া সব ধরনের নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করে সেন্টকম।

মধ্যপ্রাচ্যে সামরিক কার্যক্রম পরিচালনাকারী এই কমান্ড জানায়, উপসাগরীয় অঞ্চল ও ওমান উপসাগরে ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী সব দেশের জাহাজের ক্ষেত্রে ‘নিরপেক্ষভাবে’ এই অবরোধ কার্যকর করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ বন্ধে গত সপ্তাহান্তে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ এপ্রিল ২০২৬,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit