মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

বিসিবির সভাপতি তামিম, যে প্রতিক্রিয়া দেখাল ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সংস্থাটির সহসভাপতি রাজীব শুক্লা সামাজিক মাধ্যম এক্সে তামিমকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশি-বিদেশি অঙ্গনে ক্রিকেটের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।

এনএসসি জানায়, নির্বাচন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি প্রভাব, ই-ভোটিংয়ে অনিয়ম এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ইঙ্গিত পাওয়ায় আগের কমিটি বাতিল করা হয়েছে। নতুন অ্যাড-হক কমিটিকে তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে নতুন নির্বাচন আয়োজন করতে হবে।

এর আগে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক টানাপোড়েন ক্রিকেটেও প্রভাব ফেলে। সর্বশেষ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় আলোচনা বাড়ে। এর জেরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ এবং পরে বিসিবিও সেই সিদ্ধান্তে অনড় থাকে। নিজেদের ম্যাচ শ্রীলংকায় সরানোর প্রস্তাব দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি, ফলে বাংলাদেশ গেল বিশ্বকাপে অংশ নেয়নি।

পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন। সেই অনুযায়ী আগের বোর্ড থেকেই আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ শুরু হয়। যদিও সাম্প্রতিক ঘটনাগুলোর কারণে দুই বোর্ডের সম্পর্ক কতটা স্বাভাবিক হবে, তা নিয়ে সংশয় ছিল। তবে তামিমকে রাজীব শুক্লার অভিনন্দন বার্তা কিছুটা ইতিবাচক সংকেত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit